নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় অটোচালক হত্যাকান্ডে আটক ০৪

বগুড়ায় অটোচালক হত্যাকান্ডে আটক ০৪ বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দ্যেশে অটো চালক জিহাদ বাবু (১৭) হত্যাকান্ডের ঘটনায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ০৪ জন আসামীকে আটক করা হয়েছে। সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, হত্যাকান্ড ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে (০৬ অক্টোবর) সারিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এক নারীসহ ০৩ জনকে আটক করা হয়। সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এস আই আওয়াল কাফি, এস আই হোসেন আলী, এস আই রফিকুল ইসলাম, এ এস আই জানে, রশিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় সারিয়াকান্দি থানার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্বে গজারিয়া চর থেকে অটোরিকশা চালক জিহাদ বাবুর লাশ উদ্ধার করা হয়। জিহাদ বাবু বগুড়া শহরের মালগ্রাম দক্ষিনপাড়ার আতাউর রহমানের ছেলে। নিহতের শরীরের নয়টি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। জানা গেছে, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে নিহত জিহাদের বাবা বগুড়া সদর থানায় ছেলে নিখোঁজ সংক্রান্তে জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় বুধবার সকাল ১০টায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই জিহাদ বাবু নিখোঁজ হয়। পরে বগুড়া সদর থানার জিডির সূত্র ধরে আতাউর রহমান তাঁর ছেলের লাশ শনাক্ত করেন। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, যাত্রী হিসেবে আসামীরা নিহত জিহাদ বাবুর অটোরিকশা ভাড়া করে বগুড়া শহর থেকে যমুনা নদী দেখার জন্য সারিয়াকান্দিতে এসে জিহাদ বাবুকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। এমন আলোচিত চাঞ্চল্যকর ঘটনায় সারিয়াকান্দিতে প্রেস ব্রিফিং করেছেন গাবতলী সার্কেল বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী। এ সময় তিনি সাংবাদিকদের জানান, নিহতের পকেটে পাওয়া সারিয়াকান্দি কালিতলা ঘাটের বিপ্লব ষ্টোর এন্ড গ্যারেজের টোকেনের সূত্র ধরে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করে শাজাহানপুর উপজেলার নন্দীগ্রামের মৃত্যু ছায়েদ আলীর ছেলে দুলাল (১৫), একই এলাকার রনির বউ বিথী আক্তার (২২) এবং বগুড়া সদরের মালগ্রাম মধ্য পাড়ার হাসান খান মূল হোতা শাজাহানপুরের বিল্লাল হোসেনের ছেলে রনিকে আটক করেছে র‍্যাব-১২। বিস্তারিত তথ্যে তিনি বলেন, ৫ অক্টোবর সকাল ৮ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর থেকে সপরিবারে বেড়ানোর কথা বলে অটোরিকশা ভাড়া নেয় আসামীরা। বিকল্প পথ তরনীর হাট-জোড়গাছা (কুতুবপুর) সড়ক হয়ে সারিয়াকান্দির কালিতলা ঘাটে আসে। কালিতলার একটি গ্যারেজে অটোরিকশা রেখে তারা যমুনা নদীর গজারিয়া চরের কাশবনে বেড়াতে যায়। বিকাল ৫ টায় আসামি রনি বাম হাতে অটো চালক জিহাদ বাবুর গলা ঝাপটে ধরে এবং ডান হাতে থাকা বার্মিজ চাকু দিয়ে এলোপাতাড়ি পেটে আঘাত করে। এতেও মৃত্যু নিশ্চিত না হলে পরস্পর অন্যান্য আসামীরা চাকু দিয়ে একাধিক আঘাত ও গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে কালিতলা ঘাটের গ্যারেজে ফিরে আসে। গ্যারেজের মালিক টোকেন ছাড়া অটোরিকশা দিতে না চাইলে তারা বিভিন্ন ভুলভাল বুঝিয়ে টোকেন হারানোর দায়ে ৩০০ টাকা জরিমানা, একটি ছবি তোলা ও মোবাইল নাম্বার দেওয়ার শর্তে অটো রিকশাটি হাতে নেয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শনিবার সকালে আসামীদের বগুড়া কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর