নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র, আলোচনা সভা ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।


২৫ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।


আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, সাংবাদিকবৃন্দ সহ মৎস্যজীবী ও মৎস্য চাষীবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাহাদারা মান্নান এমপি বাঙ্গালী নদীতে পোনা মাছ অবমুক্ত করেন।

আরও খবর