নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইফতার মাহফিলে মুখরিত সা.স.উ.বি. ক্যাম্পাস

দুপুর থেকেই ক্যাম্পাসে চলে রান্নার আয়োজন। ক্যাম্পাসের খেলার মাঠে বাড়তে থাকে ছাত্রদের আনাগোনা। একসাথে ইফতারের আনন্দ ও দীর্ঘদিন পর চেনা মুখগুলোকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষায় জমা হয় ৫ বছর আগে ফেলে যাওয়া সেই নানা স্মৃতিবিজরিত স্কুল ক্যাম্পাসে।


বলছিলাম, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের কথা। বগুড়া জেলা শহর থেকে ২০ কি.মি. পূর্বে বাঙালী ও যমুনার বিধৌত অঞ্চলে অবস্থান করছে উপজেলার শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ।


স্কুল জীবন থেকেই ভ্রাতৃত্ববোধের শিক্ষা পেয়ে থাকে শিক্ষার্থীরা, অটুট থাকে পুরোনো দিনের সেই বন্ধুত্বের বন্ধন। রমজানের প্রায় শেষ পর্যায়ে দীর্ঘ প্রতিক্ষার পর সবাই আবার মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত হয়ে পড়ে এসএসসি'১৮ ব্যাচের ছাত্ররা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে আড্ডায় মেতে ওঠে। তবে তাদের উদ্দেশ্য আর কিছু নয়—একসঙ্গে ইফতার করা। ইফতার আয়োজন নিয়ে বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস ছিলো মুখরিত।


দীর্ঘ দিন পর বন্ধুদের কাছে পেয়ে একজন আবেগাপ্লুত হয়ে বলেন, এই ইফতার আসলে সবার সাথে সবার দেখা হওয়ার একটা উপলক্ষও বটে। কেননা, এখন আমরা অনেকেই উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছি। সারা বছর তাদের সাথে বিভিন্নভাবে কথা হলেও দেখা হওয়ার কোনো সুযোগ থাকে না। আর এই রমজান মাসই একমাত্র সময় ও সুযোগ যা আমাদের পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ করে।

আরও খবর