নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর হাতিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু এর সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (৩০ মার্চ ) সকালে উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন। ভাইস চেয়ারম্যান  কেফায়েত উল্ল্যহ। মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। পৌর মেয়র কে, এম, ওবায়েদ উল্লাহ বিপ্লব, হাতিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি  ) মোহাম্মদ আমির হোসেন। হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল বাজেদ সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামরুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সমাজ সেবার প্রতিনিধি,মুক্তিযোদ্ধা এবং  উপজেলা  আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, স্কুল, কলেজ এর প্রধানগণ ও সাংবাদিকগণ ।

সভায় বক্তারা বলেন,আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। সামনে ঈদ চুরি, ডাকাতি, মাদক, নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে  আহ্বান করেন বক্তারা। এসময় বক্তারা আরো বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে হবে। মাদকের ভয়াবহতার কারণে যুবসমাজ এখন ধ্বংসের পথে। মাদকের সাথে অনেকেই জড়িত রয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্পটে মাদক দিনে রাতে বিক্রি হচ্ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানান উপস্থিত বক্তারা। এছাড়াও হাতিয়া উপজেলায় যে সকল স্থানে ইয়াবা,  মদ, গাঁজা,বিক্রি হচ্ছে ঐ সকল স্থানে কঠিন ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন, নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, নারী নির্যাতন চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

আরও খবর