নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির মালামাল ও ছিনতাইকৃত ট্রাকসহ আটক ২


সোনাইমুড়ীতে ডাকাতির মালামাল বিক্রির টাকা ও ছিনতাইকৃত ট্রাকসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।   সোমবার রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের  গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকার চর লক্ষ্মী গ্রামের মহি উদ্দিনের ছেলে  মোঃ রুবেল (৩০), একই এলাকার  বড় খেড়ী  গ্রামের ফরিদ ব্যাপারী ছেলে ওয়াহিদ উদ্দিন রানা প্রঃ কালা মিয়া (৩১)।


মামলাসূত্রে ও সোনাইমুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার সবজি ব্যবসায়ী মনির উদ্দিন বিভিন্ন এলাকার চাষীদের কাছ থেকে আনুমানিক ১০ টন ঢেঁড়শ (সবজি) ক্রয় করে ঢাকার বিভিন্ন পাইকারি মার্কেটে বিক্রির জন্য ঢাকা মেট্রো-ড-১২-৪৪৯২ নং ট্রাক ভাড়া করে ১৮ মার্চ শনিবার ঢাকার উদ্দেশ্য রওনা হন। ঐ দিন সন্ধ্যার কিছুক্ষণ আগে উক্ত সবজি ভর্তি ট্রাকটি সোনাইমুড়ী থানা এলাকার বগাদিয়া সারেং বাড়ির সামনে পৌঁছালে অভিনব কায়দায় পিছন দিক থেকে সিএনজি যোগে কয়েকজন ছিনতাইকারী মাস্ক পরিহিত অবস্থায় ট্রাকটির গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ট্রাক ড্রাইভার, হেলপার, সবজি বিক্রেতা মনির উদ্দিন, কর্মচারী শিপনকে ট্রাক থেকে নামিয়ে তাদের কাছে থাকা টাকা মোবাইল ফোন ও সবজি ভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি জেনে অভিযানে নামে সোনাইমুড়ী থানার পুলিশ। চক্রকে গ্রেফতারে তথ্য প্রযুক্তির ব্যবহার সহ জোর প্রচেষ্টা চালায়। 



২০ মার্চ রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ট্রাক ও সবজি বিক্রির ১ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করে। সোনাইমুড়ী থানার ওসি মোঃ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সোনাইমুড়ী থানার মামলা হয়েছে।


গ্রেফতারকৃত আসামীদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য ছিনতাইকারীদের নাম ঠিকানা শনাক্তসহ তাদের  গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

আরও খবর