আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত ও ৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
বুধবার (১ মার্চ ) নোয়াখালীর সেনবাগ থানার এএসআই লোকেন মহাজন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নৈশকালীন অভিযান পরিচালনা করিয়া সিআর- নং-১৩৪/২২ এর ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামী ও সিআর নং- ৩৬৪/১৬ এর সাজাপ্রাপ্ত ১ জন আসামীসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। ছানাউল্যাহ পিতা- মৃত সিরাজ উল্যাহ, সাং- কাজিরখীল ও ২। মোঃ মুনসুর আলী, পিতা- মৃত আবদুল মুনাফ, সাং-ডুমুরুয়া, উভয় থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ধৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
৩ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে