নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নোয়াখালীর কবিরহাটে ও সেনবাগে আগুনে ৯টি ঘর ভস্মীভূত



নোয়াখালীর কবিরহাটে ও সেনবাগে আগুনে ৯ টি ঘর ভস্মীভূত। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী ক্ষতিগ্রস্হদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭ টার সময় সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।


এলাকাবাসী ও সংশ্লিষ্ট থেকে জানা গেছে , সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো আটটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।


অপরদিকে, কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রি বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসত ঘরে আগুনে লাগে।


পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস একদল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও খবর