নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদের পর কাঁচামরিচের দাম আকাশচুম্বী!

ঈদ শেষে হঠাৎ করে মানিকগঞ্জের সিংগাইরে হাট-বাজারে কাঁচামরিচের দাম আকাশচুম্বী হয়ে গেছে। গত তিন-চারদিন আগে বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি দুই-তিনশ টাকায়। ঈদের আগের দিন চারশ টাকায় বিক্রি হলেও ঈদের পর তা একলাফে বেড়ে ছয়শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।শুক্রবার সকালে উপজেলার চারিগ্রাম বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচামরিচ ছয়শ টাকায় বিক্রি হচ্ছে। মানুষ উপায়ান্তর না পেয়ে চাহিদার চেয়েও কম ক্রয় করছেন। এছাড়া কেউ মূল্য বেশি হওয়ায় ২৫০ গ্রাম মরিচ ১৫০ টাকা দামে ক্রয় করছেন। এ সময় দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তর্ক করতেও দেখা গেছে।

জানা গেছে, বর্ষা মৌসুমে কাঁচামরিচ আবাদ করা খুবই ঝুঁকিপূর্ণ। গত সপ্তাহের আগ পর্যন্ত মরিচের উৎপাদন ভালোই ছিল। হঠাৎ করে পানি বৃদ্ধিসহ বৃষ্টির কারণে মরিচ ক্ষেত নষ্ট হয়ে যায়। এ ছাড়াও বাহির থেকে মরিচ না আসায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়।

চারিগ্রাম হাটে ক্রেতা হাজেরা বেগম জানান, মরিচ কিনতে গিয়ে দাম ছয়শ টাকা কেজি দেখে না কিনে ফিরে আসেন।

ব্যবসায়ী শাহিন বলেন, আড়তে বেশি দাম দিয়ে কাঁচামরিচ কিনতে হচ্ছে। তাছাড়া ঈদে মোকাম বন্ধ মরিচ পচে যায়, এ জন্য খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

বাজারে মরিচ কিনতে আসা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে কমেছে আয়-রোজগার। অন্যদিকে কাঁচামরিচসহ বেড়েছে নিত্যপণ্যের দাম।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে