নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় ওষুধ ব্যবসায়ীদের বিশেষ সাধারণ সভা


সাতক্ষীরায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি (বিসিডিএস) জেলা শাখার উদ্যোগে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য ও প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরিফুজ্জামান, সদস্য রাজ দেবনাথ, খগেন্দ্র নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলার সদস্য রাজু আহমেদ, শ্যামনগরের দবির উদ্দিন, আশাশুনির তরিকুল ইসলাম, মিল বাজারের রাকিবুল ইসলাম, চাঁদপুরের সবুজ আহমেদ, চালতেতলা বাজারের হুমায়ুন কবির এবং ফিংড়ী বাজারের বিধান চন্দ্র মল্লিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে ওষুধ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে আসছেন। তারা ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে সচেষ্ট রয়েছেন। একইসঙ্গে সরকার নির্ধারিত মূল্যের ৫% ছাড় দিয়ে সাধারণ মানুষের কাছে ওষুধ বিক্রি করে সেবা দিয়ে যাচ্ছেন।

তবে বক্তারা অভিযোগ করেন, সমিতির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে কুক্ষিগত করার চেষ্টা করছেন এবং নানা ধরনের জটিলতা সৃষ্টি করছেন। তারা জানান, কমিটির মেয়াদ শেষ হলেও দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, যার ফলে সংগঠনের মধ্যে হট্টগোল ও অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সমিতির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বক্তারা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর