নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একাধিক সীমান্ত পয়েন্টে বিজিবির সমন্বিত অভিযান



সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মদ, ঔষধ, শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী, কুশখালি, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে—

বৈকারী বিওপি: বৈকারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ।

কুশখালি বিওপি: শ্মশানঘাট এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকার ভারতীয় পান্স মদ উদ্ধার।

কাকডাঙ্গা বিওপি: গেড়াখালি ও আমতলা এলাকায় দুটি পৃথক অভিযানে ৩ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: কলারোয়া উপজেলার ওয়ারী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক।

মাদরা বিওপি: মাঠপাড়া আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ জব্দ।

হিজলদী বিওপি: ফকিরপাড়া তালসারি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার।


জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।


৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বলেন, চোরাচালানীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় মাদক, ঔষধ ও কাপড়সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আনতে চেষ্টা করছিল। এসব চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। জব্দকৃত মালামাল দ্রুতই সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


Tag
আরও খবর