সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রাম থেকে শাপলা খাতুন (১৯) নামের এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শনিবার (১২ অক্টোবর) তার চাচা মোঃ ইয়াছিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানার জিডি নম্বর ৬৭০ অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে শাপলা খাতুন স্বামীর বাড়ি তলুইগাছা গ্রাম থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ তরুণীর বয়স ১৯ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজের সময় শাপলার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাপলার কোনো খবর বা অবস্থান জানা গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ তরুণীর চাচা মোঃ ইয়াছিন আলী বলেন, আমরা আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু এখনো কোনো খবর পাইনি। আশা করছি প্রশাসনের সহায়তায় তাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ তরুণীকে উদ্ধারে চেষ্টা চলছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে