নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহ্বান



গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গঠিত সংগঠন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সভার শুরুতেই অনলাইনে উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা।


সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজগার আলী। পরিচিতি পর্বে জেলার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা নিজেদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী শামছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলি, অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ আল মাহমুদ, ডাক্তার মফিজুর রহমান, ফারজানা রুবি মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রুবেল, শিক্ষা সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, শেখ মাসুম বিল্লাহ, শেখ আবু জাফর, শামীম খান, নুর হোসেন, ফজিলাতুন্নেসা, আহাজ উদ্দিন, আব্দুল মজিদ, মারুফ খান, বাসুদেব কুমার মন্ডল, এবং প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন মানবকল্যাণে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল উদ্দেশ্য।


সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে যৌথ উদ্যোগ ও পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ মনোভাবের মাধ্যমে সাতক্ষীরাকে একটি মানবিক সমাজে পরিণত করা সম্ভব।


পরিশেষে সকল সদস্য মিলে গণমানুষের সেবায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর