নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফাইল আটকে ভোগান্তি বাড়াচ্ছেন ভূমি অফিসের সাইদুর



সাতক্ষীরা সদর ভূমি অফিসের জারিকারক সাইদুর রহমান খোকন এর বিরুদ্ধে ফাইল আটকে রাখা, ঘুষ গ্রহণ ও সাধারণ মানুষকে নানা প্রকার হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী মাঠে গিয়ে আবেদনকারীর হাতে নোটিশ পৌঁছে দেওয়ার কথা থাকলেও তিনি অফিসে বসেই টাকা লেনদেনের মাধ্যমে নামজারি সম্পন্ন করছেন। এর ফলে যেমন আইনগত প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে, তেমনি সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ সেবাগ্রহীতা এবং বদনাম হচ্ছে পুরো ভূমি অফিসের।


ভুক্তভোগীদের অভিযোগ, নামজারী বা নামপত্তন করতে গিয়ে একজন সেবাগ্রহীতাকে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এ ফি সর্বোচ্চ ১১৭০ টাকা। অনেক সময় হাতে নোটিশ না পাওয়ায় আইনগত প্রক্রিয়া বুঝতে না পেরে অজান্তেই ভূমি বিরোধ ও জটিলতা তৈরি হচ্ছে। যারা ঘুষ দিতে রাজি হন না, তাদেরকে দিনের পর দিন ভূমি অফিসে ঘুরতে হলেও কাজের কোনো অগ্রগতি হয় না।


নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, তিনি দালালের সহায়তা ছাড়া ৬ সেপ্টেম্বর নামজারির আবেদন করেন। ১৪ সেপ্টেম্বর নোটিশ জারির এসএমএস পেলেও হাতে নোটিশ পাননি। পরে ২১ সেপ্টেম্বর শুনানির দিনে অফিসে গেলে সার্ভেয়ার নোটিশ দেখতে চান। জারিকারক সাইদুর রহমান খোকন এর কাছে গেলে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং বলেন, “এতদিন কোথায় ছিলেন? আগে থেকে খোঁজ নিতে হতো।” পরে তাকে নোটিশ দিলেও অন্যান্য ওয়ারিশদের স্বাক্ষর সংগ্রহ করার নির্দেশ দেন, যা সরকারি নিয়ম অনুযায়ী জারিকারকেরই মাঠে গিয়ে সম্পন্ন করার কথা।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খোকন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে বলেন, “আমি অফিসে কাজ করি না, ফিল্ডে থাকি। আপনার সাথে আমি কেন বলব? আমার অফিসে স্যারের সাথে কথা বলেন।” এসময় তিনি প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণও করেন।


এ বিষয়ে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, “এ ধরনের অভিযোগ আমার জানা নেই। তবে কোনো কর্মচারী যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ করে থাকে বা জনগণের কাছ থেকে ঘুষ নেয়, তবে তা গুরুতর অপরাধ। ভূমি অফিস জনগণের সেবা প্রদানের জায়গা, হয়রানির নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে জারিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”


অনুসন্ধানে জানা যায়, জমির নামজারি করতে ঘুষ বা দালাল ছাড়া কোনো উপায় নেই। মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা দিলেই ফাইলে কোনো সমস্যা হয় না—অফিসেই সব কাজ সম্পন্ন করে দেন সাইদুর রহমান খোকন ও তার সহযোগীরা। ভূমি অফিসে সক্রিয় দালাল চক্রের কারণে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা এখন নিয়মে পরিণত হয়েছে।


ভুক্তভোগীরা বলছেন, সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ ও দালালের কাছে জিম্মি হতে হচ্ছে—যা সরকার ঘোষিত ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তারা দাবি করেছেন, ভূমি অফিসে নিয়মিত নজরদারি ও দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষ দালাল বা ঘুষ ছাড়াই সরকারি সেবা পেতে পারে।

Tag
আরও খবর