নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় স্বাধীন তথ্য কমিশন গঠনের দাবি



“ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং সনাক-টিআইবি ও সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।


রবিবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রিপন বিশ্বাস। তিনি বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত হালনাগাদ করা জরুরি। সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নে অন্তর্ভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে এ বিষয়ে আরো সক্রিয় হতে হবে।


এর আগে সনাক-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জনাব আল-আমিন সাতক্ষীরা জেলার তথ্য বাতায়নের অন্তর্ভুক্ত দপ্তরসমূহের ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২৫ এবং টিআইবির ধারণাপত্র অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে উপস্থাপন করেন। তিনি বলেন, তথ্য অধিকার নিশ্চিত করতে স্বাধীন তথ্য কমিশন সময়ের দাবি। পাশাপাশি সরকারি দপ্তরের ওয়েবসাইটে জনগণের প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য পেতে পারে।


সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন

সনাক-সাতক্ষীরা সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সদস্য প্রফেসর আব্দুল হামিদ,

নারী অধিকার কর্মী ফরিদা আক্তার, সাংবাদিক গোলাম সারওয়ার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজের উপাধ্যক্ষ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মী, সনাক-সাতক্ষীরার এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ।


উল্লেখ্য, দিবসটি উপলক্ষে বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় তথ্যের সঠিক প্রয়োগের ওপর জোর দেন।

Tag
আরও খবর