নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পূর্বে বিতর্কিত ছিলেন শেখ শহিদুর রহমান


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সাবেক সমাজসেবা অফিসার ও বর্তমানে বাগেরহাট জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের এক প্রতিবন্ধী আলমগীর কবিরের নামে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প থেকে বরাদ্দকৃত ট্রাইসাইকেল বাবদ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি।


প্রতিবন্ধী আলমগীর কবির অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ২০ অক্টোবর কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস থেকে তার নামে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ৩০ হাজার টাকা অনুমোদন হয়। এর আগেই ২০২৪ সালের নভেম্বর মাসে সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান তার কাছ থেকে দরখাস্ত নিয়ে অফিসের হুমায়ুন কবিরকে দিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরা থেকে একটি ট্রাইসাইকেল সংগ্রহ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২৮ নভেম্বর আলমগীরকে সেই ট্রাইসাইকেলটি প্রদান করা হয়। কিন্তু বরাদ্দকৃত ৩০ হাজার টাকা তাকে দেওয়া হয়নি।


ভুক্তভোগী আলমগীর কবির সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করে বরাদ্দকৃত টাকা ফেরত ও অভিযুক্ত অফিসারের বিচার দাবি করেছেন। তার অভিযোগ, তিনি একজন প্রতিবন্ধী হয়েও প্রতারণার শিকার হয়েছেন, অথচ প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।


অভিযোগের বিষয়ে প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমান বলেন, অভিযোগটি সঠিক নয়। তিনি দাবি করেন, ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের বরাদ্দকৃত ৩০ হাজার টাকা ভুক্তভোগী আলমগীরের মায়ের হাতে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রাপ্ত ট্রাইসাইকেলও ভুক্তভোগীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।


শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে এর আগেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সরকারি কলেজ রোডে অনিয়মের মাধ্যমে একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। ২০২৪ সালের আগস্টে তাকে শ্যামনগরে বদলি করা হলে স্থানীয়রা তীব্র আন্দোলন গড়ে তোলে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তিনি সেখানকার দায়িত্ব নিতে পারেননি। পরে তাকে বাগেরহাটে প্রবেশন অফিসার হিসেবে বদলি করা হয়।


এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর