নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কালিগঞ্জে ভেজাল চিংড়ি জব্দ



সাতক্ষীরার কালিগঞ্জে খাদ্যে ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে ভেজাল পুশ করার অভিযোগে ২৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।


রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শেখ হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) কে হাতেনাতে আটক করা হয়।


অভিযানকালে দেখা যায়, তিনি বাজারে চাহিদা বাড়াতে ও অধিক মুনাফার আশায় বাগদা চিংড়িতে কৃত্রিমভাবে বিভিন্ন রাসায়নিক ও ক্ষতিকর পদার্থ পুশ করে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছিলেন। এ অপরাধে জব্দ করা ২৫ কেজি চিংড়ি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল মেশানোর দায়ে নজরুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে কেউ যেন বাণিজ্য না করতে পারে, সে বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক। খাদ্যে ভেজাল মেশানো একটি গুরুতর অপরাধ। এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”


অভিযানে কালিগঞ্জ থানা পুলিশের এসআই সমীর গাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।


স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের অভিযান নিয়মিত চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag
আরও খবর