নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

দুঃসময়ে বন্ধুর পরিবারের পাশে দাঁড়াল পলাশপোল এসএসসি’৮৯ ব্যাচ



বন্ধুত্বের আসল রূপ দুঃসময়ে প্রকাশ পায়। সেই সত্যকে স্মরণীয় করে রাখলেন পলাশপোল এসএসসি’৮৯ ব্যাচের সহপাঠীরা।


গত ২৯ আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে চারটায় মৃত্যুবরণ করেন সাতক্ষীরার জজ কোর্ট প্রাঙ্গণে কর্মরত মুহুরী আমির আলী (৫৪)। মৃত্যুর আগে এক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সূত্রপাত হয় সাতক্ষীরা জজ কোর্টের প্রাঙ্গণে। বাথরুম থেকে বের হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। এক সপ্তাহ চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও হঠাৎ শুক্রবার বিকেলে ব্রেন স্ট্রোক করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


আমির আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি তিন সন্তানের জনক। বড় মেয়ে ইতোমধ্যে বিয়ে দিয়েছেন, ১৮ বছরের ছেলে বর্তমানে বেকার এবং ছোট মেয়ের বয়স মাত্র সাত বছর। বাবার অকাল মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে।


বন্ধুর মৃত্যুতে ব্যাচের সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেন এবং ১৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা জেলার বাঁশদহা ইউনিয়নের সাতানি গ্রামে আমির আলীর বাড়িতে যান। সেখানে তারা প্রয়াত বন্ধুর কবর জিয়ারত করেন, তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় সহপাঠীরা একত্রে প্রয়াত আমির আলীর স্ত্রীর হাতে ৫৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন।


বন্ধুত্বের এই মহতী উদ্যোগে অংশ নেন সহপাঠী কামাল, শাহাদাত, মাসুম, আজগার, আইয়ুব, আজিজ, আমিরুজ্জামান বাবু, রেজা, টিপু, মাহবুব, সফি, হাবীব, কবিরুল, কামরুল, কালাম, মিন্টু, শাহিন। তারা বলেন, “আমির শুধু আমাদের সহপাঠী ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন। আজ তিনি নেই, কিন্তু আমরা তার পরিবারের পাশে থাকব।”


আমির আলীর স্ত্রী সহপাঠীদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে বলেন, “আজ আমার স্বামীকে হারালেও তার সহপাঠীরা আমার পাশে দাঁড়িয়েছেন, এটি আমার পরিবারের জন্য বড় আশীর্বাদ।”


এ সময় স্থানীয়রা সহপাঠীদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের বন্ধুত্বই সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।


Tag
আরও খবর