নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের পাশে ট্রি অফ লাইফ



সাতক্ষীরায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক প্রতিষ্ঠান “ট্রি অফ লাইফ”। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস প্রাঙ্গণে এ সংস্থার উদ্যোগে দুই হাজার পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।


বিতরণকৃত এলাকার মধ্যে ছিল সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর ও হরিণখোলা গ্রাম। এছাড়া সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া, মিল বাজার, মাগুরা দাসপাড়া এবং ৫নং ওয়ার্ডের কুখরালী এলাকার অসহায় পরিবারগুলো এ খাদ্য সহায়তা পায়।


খাদ্য সহায়তার প্যাকেটে ছিল— চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, পাটালি ১ কেজি, আটা ১ কেজি, গায়ে মাখার সাবান ১টি এবং কাপড় কাঁচার পাউডার ১ কেজি।


অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ট্রি অফ লাইফের মূল লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো সংকটকালীন সময়ে তারা নিয়মিতভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।


এভাবে স্থানীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ দরিদ্র মানুষের মুখে একফোঁটা হাসি ফোটাচ্ছে বলে জানান উপস্থিত অনেকে।

Tag
আরও খবর