নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় বিজিবির অভিযান: মাদক ও ভারতীয় মালামালসহ ১০ লাখ টাকার পণ্য জব্দ




সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় ৩৩ বিজিবি ব্যাটালিয়ন বুধবার (২০ আগস্ট ২০২৫) এক ব্যাপক চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা নেশাজাতীয় পণ্য ও ভারতীয় ঔষধসহ মোট ১০ লাখ ১৪ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধীনে বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, কুশখালী, চান্দুরিয়া, পদ্মশাখরা, হিজলদী, ভোমরা, তলুইগাছা, কালিয়ানী বিওপি অঞ্চলে একযোগে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে কালিয়ানী বিওপির আভিযানে আমবাগান থেকে ০৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ভোমরা বিওপির আভিযানে বাশকল এলাকা থেকে ০৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।


এর পাশাপাশি বিভিন্ন বিওপিতে ভারতীয় ঔষধ ও অন্যান্য পণ্য আটক করা হয়। বৈকারী বিওপিতে নতুনপাড়া থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপিতে গেড়াখালী, মজুমদার খালমূখ ও ভাদিয়ালী থেকে ২ লাখ ৬৪ হাজার টাকার ঔষধ ও শাড়ি, তলুইগাছা বিওপিতে তেতুলবাড়ি থেকে ৭০ হাজার টাকার ঔষধ, মাদরা বিওপিতে ভাদিয়ালী থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, ভোমরা বিওপিতে লক্ষীদাড়ি ও আইসিপি এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার টাকার ঔষধ ও ডিজিটাল এক্সরে ইমেজিং প্লেট, কুশখালী বিওপিতে শ্মশান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপিতে চান্দুরিয়া মাঠ থেকে ১ লাখ ০৫ হাজার টাকার ঔষধ, পদ্মশাখরা বিওপিতে হারদ্দা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপিতে শিশুতলা আমবাগান থেকে ৩১ হাজার ৫০০ টাকার ঔষধ এবং বালীয়াডাঙ্গা পাকারাস্তা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।


বিজিবি জানায়, আটক মালামালগুলো শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এর ফলে দেশীয় শিল্প ও অর্থনীতিকে ক্ষতি হওয়ার পাশাপাশি সরকারি রাজস্বেও প্রভাব পড়তে পারে। বিজিবি চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করবে।


Tag
আরও খবর