নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে এক সপ্তাহে ৭০ লাখ টাকার পণ্য ও অবৈধ ঔষধ জব্দ



সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও অবৈধ ঔষধ দমনে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালিত একের পর এক অভিযানে প্রায় ৭০ লাখ ৯২ হাজার ৩০০ টাকার ভারতীয় মদ, মোবাইল ফোন, কাপড়চোপড়, বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে।


একই সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযানে অংশ নিয়ে ৯টি ফার্মেসিকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ক্ষতিকর ঔষধ ধ্বংস করা হয়। এসব অভিযানে বিজিবির সঙ্গে সমন্বয় করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


প্রতিদিনের অভিযানের বিস্তারিত :

১৪ আগস্ট – তালা বাজারে যৌথ অভিযানে সাতটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দপূর্বক ধ্বংস করা হয়।


১৫ আগস্ট – সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ মোট ৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।


১৬ আগস্ট – ১০ বোতল ভারতীয় মদ ও ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ ২৫ লাখ ৫১ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়।


১৭ আগস্ট – প্রায় ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও অন্যান্য পণ্য আটক করা হয়।


১৮ আগস্ট – সদর উপজেলার কাথন্ডা বাজারে দুটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে আরও একটি অভিযানে ৯ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ হয়।


১৯ আগস্ট – ৩০ বোতল ভারতীয় মদ, শাড়ি ও কম্বলসহ ৮ লাখ ৪ হাজার ৭০০ টাকার মালামাল জব্দ করা হয়।


২০ আগস্ট – ৯ বোতল ফেনসিডিল ও ৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ মোট ১০ লাখ ১৪ হাজার ১০০ টাকার চোরাচালান পণ্য জব্দ করে বিজিবি সদস্যরা।


সাতক্ষীরা সীমান্তে বিজিবির এই ধারাবাহিক অভিযানে চোরাকারবারী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এসব অভিযান জাতীয় রাজস্ব ফাঁকি রোধ, দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


স্থানীয়রা বিজিবির এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, "চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে মালামাল এনে শুল্ককর ফাঁকি দিচ্ছে। এতে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব মালামাল জব্দ করা হয়েছে।"


তিনি আরও জানান, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত মালামাল নিয়ম অনুযায়ী সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে সংরক্ষণ করা হয়।


সাতক্ষীরার সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এক বড় ইতিবাচক ভূমিকা রাখছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।


Tag
আরও খবর