নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় নারীর ক্ষমতায়নে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ



নারীর ক্ষমতায়ন ও প্রতিবন্ধীদের সহায়তায় সাতক্ষীরার সদর উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সেলাই মেশিন ও হুইল চেয়ার তুলে দেন। তিনি বলেন, “নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনে স্বনির্ভরতা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে তারা শুধু নিজেদের পরিবারেই আর্থিক সহযোগিতা করবে না, বরং সুন্দর একটি সমাজ গঠনেও অবদান রাখবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতিস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম এবং প্রতিবন্ধী সাহায্য ও পুনর্বাসন কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ হাবিবুর রহমান।


সেলাই মেশিন পাওয়া সুবিধাভোগী নারীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা সেলাই মেশিন ব্যবহার করে স্বনির্ভর হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag
আরও খবর