নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় প্রতিবন্ধী ধর্ষণ মামলায় খোকন গ্রেপ্তার



সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি কওছার আলী ওরফে খোকন সরদার (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) ভোরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে প্রতাপনগরের তালতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ অভিযানে এসআই রাজীব মন্ডল ও এএসআই মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।


গ্রেপ্তারকৃত খোকন সরদার প্রতাপনগর ইউনিয়নের মৃত তমিজ উদ্দীন সরদারের ছেলে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় ধর্ষণ মামলা নং–১১ (০৮) ২৫ দায়ের রয়েছে।


মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার (১২ আগস্ট) ইউনিয়নের এক শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে খোকন সরদার তার নিজ বাড়িতে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত আসামির গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দাবি করে।


পুলিশ জানিয়েছে, খোকনকে গ্রেপ্তারের পর শনিবার সকালেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের জঘন্য অপরাধ সমাজে অমানবিকতার দৃষ্টান্ত। তারা দ্রুত বিচার আইনের মাধ্যমে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর