নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় বিএসটিআই মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা


লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মিথ্যা তথ্য প্রদানের দায়ে মোবাইল কোর্টের শাস্তিমূলক পদক্ষেপ।


৩০ জুলাই ২০২৫ বেলা ২টার সময় সাতক্ষীরা সদর উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।


জনস্বার্থে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের আইনগত কার্যক্রমে সহযোগিতা করেন বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আব্দুল মান্নান। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।


১. মেসার্স রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ


অবস্থান: বিসিক শিল্প এলাকা, বিনেরপোতা, সদর, সাতক্ষীরা।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই'র সিএম লাইসেন্স গ্রহণ না করেই “প্লাইউড ফর জেনারেল পারপাস” নামক পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি এবং বাজারে প্রতিযোগিতামূলক বৈষম্য সৃষ্টি হচ্ছিল।

এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।


২. হালাল ড্রিংকিং ওয়াটার


অবস্থান: বউবাজার, মাগুরা, সদর, সাতক্ষীরা।

এই প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীনভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করছিল এবং অভিযানে মিথ্যা তথ্য প্রদান করে। এটি সরাসরি ভোক্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও মানসম্পন্ন পানীয় জলের নিশ্চয়তার বিরুদ্ধে একটি গুরুতর লঙ্ঘন।

ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।


অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও পণ্যের মান বজায় রাখতে বিএসটিআই নিয়মিতভাবে এমন অভিযান চালিয়ে যাবে। পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে অনুমোদিত লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।


এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।


Tag
আরও খবর