নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরার কুখরালী মোড়ে রাতভর মাদক-জুয়ার আসর, আতঙ্কে এলাকাবাসী




সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা মোড় এলাকাটি এখন আর আগের মতো নিরাপদ ও শান্তিপূর্ণ নয়। সন্ধ্যা নামলেই এ এলাকায় নেমে আসে অন্য এক ‘অন্ধকার রাত’। মাদকসেবন, অনলাইন জুয়া, অশ্লীলতা আর অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে মোড় সংলগ্ন একাধিক চায়ের দোকান। আর এই ভয়ংকর চিত্রের সামনে দাঁড়িয়ে প্রশাসন যেন নির্বিকার দর্শক।


স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিন রাতভর চায়ের দোকানে বসে চলে মাদকসেবন ও অনলাইন জুয়ার আসর। ধোঁয়ার কুন্ডলি, উচ্চস্বরে বাজানো হিন্দি গান, অশ্লীল কথাবার্তা আর হাসাহাসিতে ক্ষুব্ধ হয়ে পড়েছে আশেপাশের বাসিন্দারা। আতঙ্কে অনেকেই সন্ধ্যার পর বাইরে বের হন না। বিশেষ করে নারীরা এবং স্কুল-কলেজপড়ুয়া মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


একজন নারী অভিযোগ করেন, “আমার কলেজপড়ুয়া মেয়েকে একদিন কয়েকজন যুবক ‘বেবি বেবি’ বলে ডাকছিল। এরপর থেকে সন্ধ্যার পর মেয়েকে আর বাইরে যেতে দেই না।”

স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম বলেন, “আমতলা মোড়ে চায়ের দোকানে উঠতি বয়সী ছেলেরা বসে অনলাইন জুয়া খেলে, মাদক সেবন করে। এতে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। অথচ কেউ কিছু বলতেও সাহস করে না।”


একজন মুদি দোকানদার জানান, “চায়ের দোকানের পাশেই আমার দোকান। আমি রাত ১০টার পর দোকান বন্ধ করে দেই, কারণ ওরা এমন বাজে ভাষায় গালিগালাজ করে যে মনে হয় কেউ কিছু বললে তাকে মেরে ফেলবে।”


স্থানীয় আব্দুর রাজ্জাক বলেন, “যারা আগে রাজনৈতিক দলের ছায়ায় থেকে এলাকায় দাপট চালাত, তারাই এখন মাদক ও জুয়ার পেছনে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ংকর হবে।”


নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “রাতভর চলা এসব অপরাধের আসরে এলাকার তরুণরা আসক্ত হয়ে পড়ছে। এতে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। মা-বোনেরা রাতে রাস্তায় বের হতেও ভয় পান। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে।”


এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, “আমাদের কাছে এ ধরনের কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।”


তবে স্থানীয়দের দাবি, অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা পান না তারা। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।


এলাকাবাসীর আহ্বান—মাদক, জুয়া ও অশ্লীলতার এই চক্রকে এখনই থামাতে হবে। প্রশাসন ও সমাজ একসাথে এগিয়ে না এলে কুখরালী হয়ে উঠতে পারে সাতক্ষীরার একটি নতুন অপরাধ জোন।

Tag
আরও খবর