নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।


বুধবার (২ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, কালিয়ানী, হিজলদী, ভোমরা, কুশখালি ও তলুইগাছা বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা বিওপি’র পৃথক তিনটি অভিযানে কেরাগাছি ও গেড়াখালী এলাকা থেকে ৪ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়। মাদরা বিওপি’র দুইটি অভিযানে রাজপুর ভাদিয়ালী এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।


এছাড়া ঘোনা বিওপির অভিযানে কাথান্ডা বাজার থেকে ৭০ হাজার, কালিয়ানী বিওপির অভিযানে কালিয়ানী মোড় থেকে ৭০ হাজার, হিজলদী বিওপির অভিযানে বড়ালী এলাকা থেকে ৭০ হাজার, ভোমরা বিওপির অভিযানে লক্ষীদাড়ি থেকে ২ লাখ ১০ হাজার, কুশখালি বিওপির অভিযানে কুশখালি মাঠ থেকে ৭০ হাজার এবং তলুইগাছা বিওপির অভিযানে কেড়াগাছি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।


সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ১৬ লাখ ৩৫ হাজার টাকা।


বিজিবি আরও জানায়, এসব ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় আটক করা হয়। এই চোরাচালানের মাধ্যমে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।


আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে যথাযথ নিয়মে এসব মাদক ধ্বংস করা হবে বলেও জানানো হয়।

Tag
আরও খবর