সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকাকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে গঠিত হয়েছে একটি শক্তিশালী মাদকবিরোধী কমিটি। শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর কাজীপাড়া জামে মসজিদ কমিটির এক বিশেষ সভায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
সভায় মাদকের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনের পাশাপাশি সমাজকে জাগ্রত করেও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সেই ভাবনা থেকেই গঠিত হয় এলাকাভিত্তিক এই মাদকবিরোধী কমিটি।
কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ—কাজী কবিরুল হাসান বাদশা, কাজী মাগফুর, পেশ ইমাম আব্দুস সবুর এবং মোয়াজ্জিন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তৌহিদুর রহমান ডাবলু এবং সদস্য সচিব হয়েছেন কাজী সেলিম। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কাজী আসলাম, আব্দুল হান্নান, মহিদ, কাজী বাবু, আক্তার, তারা, দিপু, বিমান, পল্লব, মনি, রাজীব, জাফির, বাবন, নাসিম ও আবু সাইদ।
কমিটি কাজীপাড়া এলাকাজুড়ে মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবে। পাশাপাশি কিশোর ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। খুতবায় মাদকের কুফল ও ইসলামে এর অবস্থান নিয়ে নিয়মিত আলোচনা করা হবে।
এছাড়া সিদ্ধান্ত হয়েছে, কোনো বাড়ি মালিক যেন মাদকসেবী বা ব্যবসায়ীর কাছে বাসা ভাড়া না দেন—তা কঠোরভাবে নজরদারি করা হবে।
কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান ডাবলু বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এলাকাবাসী আজ ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রশাসনের সহায়তায় আমরা একটি মাদকমুক্ত কাজীপাড়া গড়তে বদ্ধপরিকর।”
কাজীপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সবুর বলেন, “মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। আমরা খুতবায় মাদকের বিরুদ্ধে ইসলামিক দৃষ্টিকোণ তুলে ধরব, যাতে মানুষ আরও সচেতন হয়।”
এই সম্মিলিত সামাজিক ও ধর্মীয় উদ্যোগ এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। স্থানীয়রা মনে করছেন, মাদকবিরোধী এই ঐক্যবদ্ধ প্রয়াস সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্য এলাকাগুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠবে।
৩ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে