নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ব্রহ্মরাজপুর বাজার কমিটির সভাপতি আব্দুর রশীদের বিরুদ্ধে সরকারী জমিতে অবৈধভাবে আরসিসি পিলার নির্মাণ করে ছাদ ঢালাইয়ের অভিযোগ



সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে সরকারী জমিতে অবৈধভাবে দোকানের আরসিসি পিলার নির্মাণ করে ছাদ ঢালাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে সরকারি খাস জমিতে একটি পোস্ট অফিস ছিলো। সম্প্রতি সেটি সরিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে যাওয়া হয়েছে। বাজারের ওই জমি সরকারের কাছ থেকে ডিসিআর নিয় পুরাতন ভবনটির চারপাশে আরসিসি পিলার (বীম) বসিয়েছেন বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ।

সরেজমিনে গেলে নাম প্রকাশ না করার শর্তে ব্রহ্মরাজপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, পিলারটি যেভাবে বানানো হয়েছে তা দেখে মনে হচ্ছে এটি সম্পূর্ন ছাদ দেওয়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। একবার যদি পিলার বানিয়ে ফেলে তাহলে পরবর্তীতে কৌশলে সেখানে ছাদ দেওয়া হতে পারে। এজন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, আব্দুর রশিদ বাজার কমিটির সভাপতি হওয়ায় পেশীশক্তির জোরে দোকান সংস্কারের অনুমতি নিয়ে পিলার দিয়ে ছাদের দোকানঘর বানানোর জন্য নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান বলেন, আমি জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। ব্রহ্মরাজপুর বাজারে যে দোকানটি সংস্কার করা হচ্ছে তার অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। সেখানে ছাদ নির্মাণ করা যাবেনা বলেও উল্লেখ রয়েছে। তবে আরসিসি পিলার (বীম) নির্মাণ সম্পর্কিত কোন তথ্য ওই অনুমতিপত্রে না থাকায় বিষয়টি নিয়ে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান।

সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বলেন, ইজারাকৃত জায়গায় দোকান বানাতে গেলে সেখানে আরসিসি পিলার (বীম) বসানো যাবে না। এছাড়া পাকা স্থাপনা নির্মাণ করে কোন ছাদ দেওয়া যাবে না। আগে যদি ইটের দেওয়াল থাকে তবে সেটি সংস্কার করতে হবে। নতুন করে দোকানঘর বানানোর কোন সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি। পাকা স্থাপনা নির্মাণ বা পিলার দিয়ে ছাদ দেওয়ার জন্য কাজ করার প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, এই জায়গাটি ইজারা নিয়েছি। প্রশাসনের কাছ থেকে সংস্কারের অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে। এই অনুমতি সম্পর্কিত কাগজপত্র আমার কাছে রয়েছে। আমি পিলার দিলেও এই দোকানে ছাদ দেবোনা।

Tag
আরও খবর