নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় ২২ দিনেও সন্ধান মেলেনি ইটভাটা ব্যবসায়ীর


সাতক্ষীরায় নিখোঁজের ২২ দিনেও মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু (৩২) নামের এক ইটভাটা ব্যবসায়ীর সন্ধান মেলেনি। সোমবার (২৬ মে ২০২৫) সকালে নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় বুধবার (০৪ জুন ২০২৫) নিখোঁজ সরোয়ার হোসেন ওরফে বাবু এর ভাই মোঃ আবুল খায়ের ওরফে সোহেল সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নং—১৮৮।


জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী ও সাতক্ষীরা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আকরম আলীর ছেলে সে (মোঃ সরোয়ার হোসেন ওরফে বাবু)। নিখোঁজের দিন তার গায়ে সাদা রংয়ের শার্ট ও পরণে কালো রংয়ের প্যান্ট ছিল। গায়ের ফরসা, উচ্চতা ৫ ফুট। মুখমণ্ডল হালকা গোলাকার। আরও জানা গেছে, তার একটি মোবাইল (০১৯৯৮—৫০৯০৬০) ফোন ছিল। যার নম্বর বর্তমানে বন্ধ। আরও জানা গেছে, প্রায় ২ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিনেরপোতাস্থ মেসার্স সাদিয়া ব্রিকস্ এর পরিচালনাকারী হিসেবে দায়িত্বরত ছিল।


এঘটনায় সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আপনি জিডির আইও সাথে যোগাযোগ করেন তিনিই বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারবেন। তবে এই জিডির আইও এসআই পিংকু মণ্ডলের সেল (০১৬৪০২৩৩৮২৩) নম্বরে কয়েকবার ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।


এবিষয়ে নিঁখোজ সরোয়ার হোসেন ওরফে বাবুর মা জরিনা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর ছেলেদের নিয়ে ভালোই ছিলাম। তবে ২৬ মে আমার বড় ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাড়া প্রতিবেশীদের বাড়ির পাশাপাশি সকল সম্ভাব্য স্থানে আত্মীয়—স্বজনরা মিলে অনেক খোঁজাখুঁজি করেছি। অদ্যবধি পাইনি। সেজন্য ছেলের সন্ধান পেতে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।


এব্যাপারে নিখোঁজের ভাই মোঃ আবুল খায়ের সোহেল জানান, আমার ভাইয়ের খোঁজা—খুঁজির কাজ অব্যাহত আছে, তাকে খুঁজে পাওয়া মাত্রই সাতক্ষীরা থানা কতৃর্পক্ষকে অবহিত করিব। তিনি আরও জানান, আমার ভাইকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার কাজে ব্যস্ত থানায় সাধারণ ডায়েরী করিতে বিলম্ব হয়েছিল। কোনো ব্যক্তি আমার ভাইকে সন্ধান পেলে এই সেল (০১৭৫৭২৭৩৯৪০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।


Tag
আরও খবর