নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাবেক সংরক্ষিত এমপি’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান: ইয়াবা-অস্ত্রসহ পুত্র আটক

সাতক্ষীরায় চাঞ্চল্যকর ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন ওই বাড়িতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সেনানিবাসের মেজর ইফতেখার আহমেদ।

অভিযান শুরুর মুহূর্তেই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমন। তবে যৌথবাহিনীর সদস্যরা তৎপরতার সঙ্গে তাকে আটক করতে সক্ষম হন।

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরা জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। তার মা রিফাত আমিন আওয়ামী লীগের মহিলা উপকমিটির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভানেত্রী ছিলেন এবং এক সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিফাত আমিনের বাসা থেকে তিন শতাধিক ইয়াবা, একটি রাইফেল, একটি তলোয়ার, বিদেশি মদের বোতল এবং একাধিক খালি বোতল উদ্ধার করা হয়েছে। আটককৃত সাফায়াত সরোয়ার রুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে এ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বলেন, রাজনীতির ছত্রছায়ায় থাকা পরিবারগুলোর মধ্যে এমন অনৈতিক কর্মকাণ্ড হতাশাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, আমরা কখনো ভাবিনি, এই বাসায় এ রকম কিছু হতে পারে।

এদিকে প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র পরীক্ষা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।


Tag
আরও খবর