নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার।


সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের ফলে বিচারপ্রার্থী মানুষের সেবাকে আরো একধাপ এগিয়ে নেওয়া হলো। এরফলে বিচারপ্রার্থী নারী পুরুষ আদালত অঙ্গনে এসে একটু বিশ্রামের সুযোগ পাবে।


তিনি বলেন, সাতক্ষীরার আদালতে পৌনে এক লক্ষ মামলা পেইন্ডিং আছে। বিচার নিষ্পত্তি আরো সহজ করতে আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দিয়েছি কিভাবে এই মামলা জট কমানো যায়। এই মামলাগুলো একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে ক্রমান্বয়ে এই মামলা জটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন এখন আমরা বিচারকের সংখ্যা বাড়িয়েছি, ফলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।


এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুস সাত্তার প্রমুখ।


ন্যায়কুঞ্জু উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় বিচারকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনভর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। এসব স্থানের মধ্যে রয়েছে, কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর।


এ সময় বিচারপতির সাথে সফর সঙ্গী হিসাবে থাকবেন, সহকারী রেজিস্টার (সহকারী জজ) মোছাঃ শামসুন নাহার, বেঞ্চ অফিসার মোঃ আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ একরামুল কবীরসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ।


Tag
আরও খবর