নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাংবাদিক টিপুকে মুক্তি না দিলে কাল বৃহস্পতিবার ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘট




বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।


মানববন্ধনের কর্মসূচি থেকে আজ বুধবারের মধ্যে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে নি:শর্ত মুক্তি না দিলে আগামীকাল ( ২৪ এপ্রিল ) বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যানেল আই এর আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, বিডি নিউজের শরিফুল্লাহ কায়সার সুমন, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্ত টিভির রঘুনাথ খা, দেশ টিভি ও বিএসএস এর আসাদুজ্জামান, ইনডিপেন্টডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের আবুল কাশেম, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।


মানববন্ধনের বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছিলেন না, বা তার সামনে কোন ঘটনা ঘটেনি। এরপরও তিনি আইন ভঙ্গ করে সাংবাদিক টিপুকে সাজা দিয়েছেন। বক্তারা টিপুর নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ঘটনার তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।


উল্লেখ্য, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২২ এপ্রিল তথ্য সংগ্রহ করতে সরেজমিনে যান সাংবাদিক টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম. এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সাথে তার কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। বিষয়টি উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।


উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম জানান, তিনি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই তার মুখে ঘুষি মারেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১০ দিনের সাজা প্রদান করেন।


সাংবাদিক টিপু জানান, কাজের মান খারাপ হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে তথ্য সংগ্রহ করতে যান। এসময় উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তাকে কোনো প্রকার সহযোগিতা না করে তার কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করেন। টিপু আরো জানান, তিনি প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।


অপরদিকে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল জানান, একজন সাংবাদিক কর্তৃক আমার একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা ও দুই শ’ টাকা জরিমানা করা হয়।


Tag
আরও খবর