নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হলেন




অপরাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাতক্ষীরা থানার ওসি মোঃ শামিনুল হক। ১১ মার্চ মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সাতক্ষীরা থানার ওসিকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসাবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সম্মাননা পুরস্কার পান সাতক্ষীরা থানার এএসআই শামিম। খোঁজ নিয়ে জানা যায়, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা থানার ওসি মোঃ শামিনুল হকের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) সুশান্ত ঘোষ, সেকেন্ড অফিসার মহাসিন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত মাদক ও ডেভিল বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযানে ধরা পড়েছে ব্রহ্মরাজপুরের সদ্য সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আলাউদ্দিন ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আজমলসহ আরও অনেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। এলাকায় আইন-শৃংখলা রক্ষা স্বাভাবিক রাখতে ওসি নিজেই রাস্তায় থেকে টহল দেন রাত ২-৩টা পর্যন্ত। আর এসব কারণেই সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক পরপর দুই বার জানুয়ারি ও ফেব্রুয়ারি /২৫ মাসে জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হলেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, ডাঃ আবু হোসেন, পুলিশ হাসপাতাল, সাতক্ষীরাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১ হাফিজুর রহমান, ওসি (ডিবি) নিজাম উদ্দীন মোল্যা, টিআই (অ্যাডমিন) শাহাবুদ্দীন এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।


Tag
আরও খবর