নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত হেলপার শাহাদাত হোসেন মারা গেছে




ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন ঘনকুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার শাহাদাত হোসেন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ১২জন যাত্রী।


২১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার ভোর সাড়ে চারটায় শহরের সার্কিট হাউজ মোড়ে এদুর্ঘটনাটি ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাতকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার সময় পথিমধ্যে দুপুরের দিকে মারা যান।


নিহত হেলপার শাহাদাত হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শফিকুল ইসলামের ছেলে।

এছাড়া আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না ও আব্দুল্লাহ নামে দুইজনের নাম জানা গেলেও তাদের ঠিকানা জানা যায়নি। আহত অন্য ৫ জনের নাম ও পরিচয় জানা যায়নি।


আহতদের মধ্যে ৫ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল, দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ জানান, তিনি বুধবার সকালে ভারতীয় মেডিকেল ভিসার জন্য জন্য ঢাকার যমুনা পার্কে যান। সেখান থেকে কাজ মিটিয়ে রাতে ঢাকা থেকে নাভারণগামি একটি পরিবহনে যশোরের চাঁচড়ায় নামেন। সেখান থেকে সাতক্ষীরাগামি দিগন্ত পরিবহনে ওঠেন। ঘুম লাগার কারণে নাভারণ ছাড়ার পর চালক বার বার ব্রেক করছিলেন।


পরিবহনটি ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটিকে আশা সমিতির পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারেন। এতে ওই গাছটি পরিবহনের সামনে ঢুকে যায়। পরিবহনটি দুমড়ে মুচড়ে গেলে তিনি ও হেলপারসহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হন। এদিকে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আশরাফুল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় চায়না ও আলমগীর নামের দুই আহত ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরর করা হয়েছে। এছাড়া হেলপার শাহাদাত হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় পরিবহনের হেলপার শাহাদাত হোসেনকে ঢাকায় নেয়ার পথে যশোরে মারা গেছেন বলে তিনি শুনেছেন।


Tag
আরও খবর