নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা




টিকটক ভিডিও তৈরী করতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামে এক যুবতী গৃহবধূ ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাতে সাতক্ষীরা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে।

নিহত রাবেয়া খাতুন দুদলী গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, গত বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে স্বামী সাইদুলের সাথে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের রুমে যেয়ে দরজা আটকিয়ে দেয় রাবেয়া। কিছুক্ষণ পর সাইদুল জানালা দিয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে থানায় অবগত করলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জানান ওই ইউপি সদস্য।

ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রাবেয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


Tag
আরও খবর