নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে জেল পলাতক আসামী সবুজসহ গ্রেপ্তার ৬




সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ জেল ভেঙে পলাতক আসামী মোঃ সবুজ (২৩) কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌর সদরের মাজাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি একই এলাকার জহুরুল হকের ছেলে। এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভিন্ন দু’টি মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান গত ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়েছিলেন সবুজ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবুজ এর কারাগারের হাজতি নম্বর ছিল ২২১০/২৪। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকার অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।


পুলিশ সুত্র আরও জানায় সোমবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের রাশিদুল গাইন (৩৫) ও আশাকুল গাইন (২৭) কে গ্রেপ্তার করা হয়। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা একই গ্রামের শোকর আলী গাইনের ছেলে।


এদিকে চলমান ডেভিল হান্ট অপারেশন এর অংশ হিসেবে শ্যামনগর থানা আব্দুর রশিদ (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে সোমবার রাতে। তিনি উপজেলার পাশ্বেমারী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। তাকে গত ২৯ নভেম্বর উপজেলার গাবুরায় সংঘটিত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর