নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


সাতক্ষীরায় ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।


উদ্বোধনী খেলায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার বনাম সংগ্রাম হাসপাতাল লিমিটেড অংশ নেয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল।


এসময় উপস্থিত ছিলেন ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, মোঃ ফজলুর রহমান প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, সাইফুল বাপী ও আসিফ কবির হিরণ।


এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার আব্দুল্লাহ শেখ।


আরও খবর