নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আস্থা যুব উৎসবের উদ্বোধন




বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরের সহযোগিতায় আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক ফ্লাটফর্মের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আস্থা যুব উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আস্থা যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

যুব উৎসব উদযাপন কমিটির আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারূল ইসলাম, যুব উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে।


আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতি নির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুণদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম।


উৎসবে সাতক্ষীরা জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মণিপুরী নৃত্য, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।


সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান মনিরূজ্জামান ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন।

Tag
আরও খবর