নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক



সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ বোতল নেশা জাতীয় সিরাপ ও মাদকদ্রব্যসহ চার লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।


রবিবার ( ৯ ফেব্রুয়ারী ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চাঁর লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ২/৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৩২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩/১ হতে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকার মূল্যর ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৮/১৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।


কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ ও ৮ আর. বি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন কাজিপাড়া ও কাকডাঙ্গা মোড় নামক স্থান হতে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং শাড়ি আটক করে। এছাড়াও, চান্দরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়াল পাড়া নামক স্থান হতে ২১ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন চুড়ি, কানের দুল, চেইন আটক করে। সর্বমোট চার লক্ষ নয় হাজার তিনশত পঞ্চাশ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।


বিজিবি আরও জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।


বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।


Tag
আরও খবর