নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত



“এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র‌্যালী পরিবর্তী বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।


সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।


এছাড়াও বক্তব্য দেন, সুইস খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, হাই কেয়ার স্কুলের শিক্ষক তাহেরুন নেসা, সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল, শৈব্যা রাণী মন্ডল।


ইশারা ভাষায় বক্তব্য দেন সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী জামেনা খাতুন ও আয়শা খাতুন।


আলোচনা সভায় বক্তারা, বাংলা ইশারা ভাষা দিবসে জেলায় অবস্থিত বাক্, শ্রবণ ও প্রতিবন্ধী স্কুল গুলোর স্থায়ীকরণের দাবী জানান জেলা প্রশাসন ও উর্ধতন কর্মকর্তা কাছে। তাছাড়া প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়।


তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য না করে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানান অভিভাবক ও তাদের শিক্ষকদের কাছে।


Tag
আরও খবর