নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে এক কেজি ধানও সংগ্রহ হয়নি খাদ্য গুদামে



সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সরকারিভাবে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানে চাল সংগ্রহ হলেও এখন পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ হয়নি।


সরকারিভাবে কেজি প্রতি ধানের দাম কম থাকা এবং বাইরের ব্যবসায়ীদের কাছে ধানের বাজারদর বেশি থাকায় এই ধান সংগ্রহ অভিযান সফল হয়নি।


উপজেলা খাদ্য অফিস সুত্রে প্রকাশ, আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে এবং চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।


নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন বলেন, সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে আমন ধানের দর প্রতি কেজি ৩৩ টাকা ও চাল সিদ্ধ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৪৭ টাকা এবং চাল আতপ প্রতি কেজি ৪৬ টাকা।


উপজেলায় এবার আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০৫০ মেট্রিক টন ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫৮ মেট্রিকটন এবং আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ মেট্রিকটন। ধান সংগ্রহের স্থান দুটি হল নকিপুর খাদ্য গুদাম ও নওয়াবেঁকী খাদ্য গুদাম।


বাইরের ব্যবসায়ীদের কাছে আমন ধানের বাজার দর উর্ধ্ব গতির কারণে সরকারিভাবে আমন সংগ্রহ অভিযানে এ রিপোর্ট লেখা পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ করা সম্ভব হয়নি বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মত প্রকাশ করেন। গতবার বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৬৫২ মেট্রিক টন এর মধ্যে সংগ্রহ হয়েছিল ৫১৪ মেট্রিক টন।


প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছিল ৩২টাকা। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতামত প্রকাশ করে বলেন বাঁকী ১৩৮ মেট্রিক টন ধান সংগ্রহ হয়ে যেত কিছু সমস্যার সৃষ্টি না হলে। চাল সিদ্ধ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৩৭ মেট্রিক টন ও চাল আতপ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৫ মেট্রিক টন। দাম নির্ধারণ ছিল সরকারিভাবে সিদ্ধচাল কেজি প্রতি ৪৫ টাকা ও আতপচাল কেজি প্রতি ৪৪ টাকা।


জানা যায় চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হয়েছিল। শ্যামনগরে সরকারের সাথে চুক্তিকৃত ৬টি মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়। এবার আমন মৌসুমেও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত বলে মত প্রকাশ করেন উপজেলা খাদ্য অফিস।


ধান ব্যবসায়ী মুন্সিগঞ্জের রমেশ সরকার বলেন বর্তমানে বস্তা প্রতি অর্থাৎ ৬০ কেজি ধান ক্রয় বিক্রয় করছেন দুই হাজার তিনশত পঞ্চাশ থেকে দুই হাজার চারশত টাকায়। সেখানে সরকারিভাবে ৬০ কেজি ধানের দাম এক হাজার নয়শত আশি টাকা।


নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন শ্যামনগর উপজেলায় দুইটা ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় করা কার্যক্রম চলমান রয়েছে। এক জন ডিলার প্রতিদিন ২ মেট্রিকটন করে চাল বিক্রি করতে পারবেন প্রতি কেজি ৩০ টাকা দরে। খোলা বাজারের চাল বিক্রীর স্থান নকিপুর গরু হাট সংলগ্ন ও সোনার মোড় নামক স্থানে। প্রতি জন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।


সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম চলে। খোলা বাজারে চাল বিক্রী কার্যক্রম মনিটরিং করার জন্য ট্যাগ অফিসারও নিয়োগ করা আছে। জানা যায় এছাড়া নির্ধারিত কার্ড ধারীর মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় চালু রয়েছে।

Tag
আরও খবর