নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ




স্কুলে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার সময় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ওই হামলা চালায় দুর্বৃত্তরা।


এতে মারাত্মক আহত হয়েছেন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী সাতক্ষীরা টু চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে যানজট সৃষ্ট হয়। যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সকল যান ও পণ্যবাহী বাহন আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের উপরও হামলার চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।


এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।


Tag
আরও খবর