নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় আওয়ামীলীগের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল


ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচির প্রথম দিন শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় নেতাকর্মীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজারে লিফলেট বিতরণ ও সড়কে বিক্ষোভ মিছিল করেন।

দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ সহ বেশ কিছু নেতাকর্মীকে সকালে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে বর্তমান প্রেক্ষাপটে দলটির চলমান সংকটময় পরিস্থিতিতেও জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা সাতক্ষীরার পুলিশ-প্রশাসনে ব্যপক উত্তাপ ছড়িয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।


Tag
আরও খবর