নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সরকারি বই চুরি করে বিক্রি করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন



সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া বিপুল পরিমান সরকারি বই চুরি করে পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সখিপুর মোড়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসি। মানববন্ধনে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ফিরোজ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য নাজিম সরদার, রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র রুহুল আমিন, মোক্তার আলী প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর জাতির সেই মেরুদন্ড তৈরির মুল কারিগর হচ্ছেন শিক্ষক। অর্ন্তবর্তীকালীন সরকার যেখানে সারাদেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিতে হিমসিম খাচ্ছে, সেখানে একজন প্রধান শিক্ষক হয়ে তহিরুজ্জামান সরকারি বিপুল পরিমান বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে না দিয়ে অর্থের লোভে সাতক্ষীরার পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।


শুধু তাই নয়, উপযুক্ত যোগ্যতা না থাকা স্বত্ত্বেও মোটা টাকার বিনিময়ে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিরুজ্জামান নানা দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়টি ক্রমশ ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছেন বলেও অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবি জানান বক্তারা।


উল্লেখ্য, সম্প্রতি ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া সরকারি বিপুল পরিমান বই মোটা অংকের টাকায় সাতক্ষীরার এক পুস্তক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক তহিরুজ্জামান। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিদ্যালয় থেকে এসব বই তিনটি ভ্যানে বোঝাই করে সাতক্ষীরা শহর অভিমুখে পাঁচারের সময় বই ভর্তি একটি ভ্যান সখিপুর মোড় থেকে আটকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় সোপর্দ করেন এলাকাবাসি। এরপর থেকে ক্ষুব্ধ এলাকাবাসি তার অপসারণের দাবি জানিয়ে আসছেন।


Tag
আরও খবর