নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সেবাগ্রহীতারা কোন রুপ হয়রানির শিকার না হয়: ড. রশিদ


মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেছেন, জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সেবাগ্রহীতারা কোন রুপ হয়রানির শিকার না হয়।


১লা ফ্রেব্রুয়ারি শনিবার বিকাল চারটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।


মন্ত্রিপরিষদ সচিব কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, জনগণের ট্যাক্সের পয়সায় তাদের জীবন-জীবীকা চলে। সুতরাং সরকারি সেবা গ্রহীতাদের সাথে তাদের সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে। তিনি এসময়, সাতক্ষীরার শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দুরীকরনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।


সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।


উল্লেখ্য, এর আগে মন্ত্রীপরিষদ সচিব সকালে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের তার পিতা মাতার কবর জিয়ারত, খড়িতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গোরস্থান ও কার্পেটিং সড়কের উদ্বোধন শেষে খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট আয়োজিত মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


এরপর দুপুরে তিনি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি তার নিজ জেলা সাতক্ষীরায় দুই দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।


Tag
আরও খবর