নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় বিএনপি'র ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় অনুষ্ঠিত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারন আমরা সবাই বাংলাদেশী। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেল লাইন স্থাপন করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে আছে তাদের সকলে মিলে এই ৩১ দফা তৈরী করেছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় তিনি ভার্সুয়ালী এসব কথা বলেন।  বিএনপি’র কে›ন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।

সময় তিনি আরো বলেন, এই দলটি শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা খালেদা জিয়ার নয় অথবা একক কোন ব্যক্তির নয়। এই দলটি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে আমাদের এই দলটি। এ সময় তিনি বলেন, সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এই নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে এই ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য ও সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য মাহমুদা হাবিবা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অনেকে


Tag
আরও খবর