মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিবি গার্লস হাইস্কুলে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা।


শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ। ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৯টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে বস্তা দৌড়, সুচে সুতা পরানো, মার্বেল দৌড়, পাখির বাসা বদল, মাথায় ফুলানো বেলুন রেখে বল কুড়ানো, চেয়ার সিটিং ও গামলায় পানিতে বেলুন ফাটানো প্রতিযোগিতা ছিল আকর্ষণীয়।


বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য উপভোগ করেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সাংবাদিক এমএ মাজেদ, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক খালেদা খাতুন, শামীমা আক্তার, আসমাতারা জাহান, ভানুবতী সরকার ও শাহানারা খাতুন।


আরও খবর