মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পাটকেলঘাটায় আসছেন মামুনুল হক ও মিয়া গোলাম পরওয়ার


মাত্র ৪ দিনের ব্যবধানে ইসলামি দলের দুই প্রধান নেতা পাটকেলঘাটা আসছেন। এ উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। সিদ্দীকিয়া কওমিয়া মাদরাসা ও ফুটবল ময়দানে বিশাল প্যান্ডেল করার প্রস্তুতি চলছে। চারিদিকে চলছে প্রচার প্রচারণা।


সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধার পর পাটকেলঘাটা সিদ্দীকিয়া কওমিয়া মাদরাসায় ৬৭তম খতমে বুখারী ও ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, সাভার দারুল উলূম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম কাসেমি, পরিচালনা করবেন সিদ্দিকীয়া মাদরাসার মুহতামিম মুফতি মনিরুল হক।


এদিকে ২৭ জানুয়ারি সোমবার পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্র্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (খুলনা জামায়াতে ইসলামী) মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডাঃ শেখ মাহমুদুল হক। সভাপতিত্ব করবেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মফিদুল্লাহ।


আরও খবর