মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫টি সেল গঠন




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে পাঁচটি কার্যকরী সেল গঠন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

জেলা কমিটির আহবায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুখপাত্র মোহিনী তাবাসসুম, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন ও মুজাহিদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সোহেলী তামান্না, মো. মিজানুর রহমান, মইনুল ইসলাম ও মাসুম বিল্লাহ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রেজওয়ান আহমেদ (পারভেজ) এবং ওমর তাসনিম রাহাত।

গঠিত পাঁচটি সেলের মধ্যে দপ্তর সেলের দায়িত্বে রয়েছেন মোজাহিদুর রহমান, আল আমিন, সোহেলী তামান্না, কাতিবুর রহমান ও মোমিনুর রহমান। কর্মসূচি ও বাস্তবায়ন সেল পরিচালনা করবেন দিপু, শোয়েব, মুজাহিদ, ইউসুফ আলী, কৃষ ও আপন।

প্রচার ও যোগাযোগ সেলের দায়িত্বপ্রাপ্তরা হলেন ওলিউল্লাহ, রাহাত, জালাল, শেখ আবির আহমেদ, মামুন হাওলাদার, তাজিম হোসেন ও সাবিতুর। সংস্কৃতি ও ক্রীড়া সেলের  সদস্যরা হলেন শামিমা আক্তার, তিশা, রত্না, মেঘা, মাসুদ ও রুমান। স্বাস্থ্য ও চিকিৎসা সেলের দায়িত্বে রয়েছেন আফিয়া সুলতানা, সিমা খাতুন, মাহবুবুর রহমান, ইমরান বাশার ও শাহিনুর রহমান।

সভায় বক্তারা সমতাভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, সাতক্ষীরার সংস্কার কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা সাতক্ষীরার সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন।

বক্তারা তরুণ সমাজকে উজ্জীবিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag
আরও খবর