মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আশাশুনির কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন




সাতক্ষীরা আশাশুনির শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের মর্গে জন্য পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়, এসআই মাহবুবুর রহমান, এসআই তরিকুল ইসলাম, এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জানা গেছে গত বছর ৯ জুন গোদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের ছেলে কলেজ শিক্ষার্থী মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালো মেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়।


এবিষয় নিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু তারপরও মুস্তাকিম কারিগরের মৃত্যু রহস্যের সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।


এ মামলায় আসামী করা হয় নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে। আদালত মামলাটি তদন্তের জন্য এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।


Tag
আরও খবর