মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শহীদ জিয়ার ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের র‌্যালী ও দোয়া অনুষ্ঠান



বাংলাদেশ জাতীয়তাবাতী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে’র ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মৎসজীবী দলের বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে ১৯ জানুয়ারী রবিবার বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী শুরু করে খুলনা রোড মোড় প্রদক্ষিণ করে জেলা মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয়ে র‌্যালী শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে ও পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফজলুর রহমান মিঠুর সঞ্চালনায় জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শহীদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎসজীবী দল সাতক্ষীরা জেলা শাখা যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা যুবদল নেতা এ্যাড শেখ শাহরিয়ার হাসীব, জেলা জাসাস যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মোড়ল। এছাড়া মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর